× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

জাতীয় ঐক্যের ডাক দেবেন ড. মুহাম্মদ ইউনূস

ডেস্ক রিপোর্ট

০৩ ডিসেম্বর ২০২৪, ১৮:৪৮ পিএম

ছবিঃ সংগৃহীত।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম আজ (৩ ডিসেম্বর) সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে জানান, দেশের বর্তমান সার্বিক পরিস্থিতি বিবেচনায় প্রধান রাজনৈতিক দল, ছাত্র নেতৃবৃন্দ ও ধর্মীয় নেতাদের সঙ্গে অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বৈঠক করবেন।

প্রেস সচিব জানিয়েছেন, আজ (৩ ডিসেম্বর) সন্ধ্যা ছয়টার পর থেকে সাড়ে সাতটা পর্যন্ত বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়ক, আন্দোলনে থাকা অন্য ছাত্র সংগঠনগুলোর নেতাদের সঙ্গে বৈঠক করবেন ড. ইউনূস।

দেশের প্রধান রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে আগামীকাল (৪ ডিসেম্বর) বিকেল চারটায় বৈঠক করবেন প্রধান উপদেষ্টা।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর), প্রধান উপদেষ্টা দেশের ধর্মীয় সম্প্রদায়ের নেতাদের সঙ্গে বৈঠক করবেন, যদিও এই বৈঠকের সময় এখনো নির্ধারিত হয়নি।

এসব বৈঠক থেকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জাতীয় ঐক্যের ডাক দেবেন বলে জানিয়েছেন প্রেস সচিব।

 

 

 

বিস্তারিত আসছে...

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.